মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে গাড়ি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি (গ্রেড-১, প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্টদের কাছে গাড়ি হস্তান্তর করা হয়।