তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়-াবা ও ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

Liton mahmud ৮ দিন আগে | ০৯:৪৬ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ পিস ইয়-াবা ও ফেন্সিডিল জাতীয় তরল মা-দক WINCEREX-এর ৬ বোতলসহ রতন মাঝি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় রহিমের মালিকানাধীন ‘তাহমিদ অটো পার্টস’ দোকানের সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রাশেদ মুন্সী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতন মাঝিকে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার রতন মাঝি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর এলাকার হানিফ মাঝির ছেলে। তিনি মুন্সীগঞ্জ সদর থানাধীন দক্ষিণ ইসলামপুরে খুকির বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ