তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়-াবাসহ দুই মা-দক কারবারি গ্রেপ্তার

Liton mahmud ৬ দিন আগে | ০৫:১২ PM

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়-াবাসহ দুই মা-দক কারবারি গ্রেপ্তার

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মা-দকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়-াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকায় দীন ইসলামের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

 

গ্রেপ্তারকৃতরা হলেন চর মুক্তারপুর এলাকার আয়নাল হক বাবু (৩৭), পিতা- মো. আবুল হোসেন এবং মো. রানা মাদবর (২৮), পিতা- মৃত আব্দুল কাদের।

 

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার মা-দকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

 

মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ