তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ফলের বাগানে গোপনে গা-ঁজা চাষ,টংগিবাড়ীতে বৃদ্ধ গ্রেপ্তার

Liton mahmud ৩৮ দিন আগে | ০৪:৪৩ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার একটি ফলের বাগানে গোপনে গা-ঁজার গাছ চাষের অভিযোগে মো. জামাল বেপারী (৬৮) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাগান থেকে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গা-ঁজাগাছ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জামাল বেপারী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) টংগিবাড়ী থানা পুলিশ উপজেলার ভদ্রপাড়া এলাকায় জামাল বেপারীর বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ফলজ গাছের বাগানে অভিযান চালায়। অভিযানের সময় বাগানের ভেতরে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গা-ঁজাগাছ পাওয়া যায়। গাছটি চাষ ও পরিচর্যার অভিযোগে ঘটনাস্থল থেকেই জামাল বেপারীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মা-দক চাষ, উৎপাদন ও ব্যবসার বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ