মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে মা-দকবিরোধী অভিযানে ১৬০ বোতল এস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন বণিক্যপাড়া এলাকায় অভিযান-টি পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কের পশ্চিম পাশে ওসমান ঢালী অটো ওয়ার্কশপের সামনে অভিযান চালায়। এ সময় ১৬০ বোতল এস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মুরছালিন (২৮)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ডাকাতিয়া এলাকার মো. মকবুল হোসেনের ছেলে। অপরজন সাহাবুদ্দিন (৪০), তিনি মুন্সীগঞ্জের গণকপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মা-দকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।