মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ, পিপিএম, জেল সুপার মো. জান্নাত-উল-ফারহাদসহ কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্দীদের খোঁজখবর নেন। তিনি বন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বন্দীদের সংশোধন শেষে সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনে পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।