তাজা খবর
বিজ্ঞাপন

টংগীবাড়ীতে প্রবাসীকে কুপ-িয়ে জখমের অভিযোগ,

Liton mahmud ৮ দিন আগে | ১০:৪৮ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে মোহাম্মদ সুমন (৪২) নামে এক মালয়েশিয়াপ্রবাসীকে ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে কুপ-িয়ে এবং পিট-িয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

এ সময় তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা, স্বর্ণের চেইন ও একটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পর তদন্ত করছে পুলিশ।

অভিযোগকারী সুমন উপজেলার সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার বড়লিয়া এলাকায় আসুফা কিন্ডারগার্টেন মাদ্রাসার সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে ইকরাম মল্লিক, ইকব-াল মল্লিক, সোহেল মল্লিক ও সুমন দেওয়ান তাঁর পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে দাবি করা হয়, অভিযুক্তদের হাতে চাপাতি, ছোরা, লোহার রড ও কাঠের লাঠি ছিল। একপর্যায়ে চাপাতির আঘাতে সুমনের ওপরের ঠোঁটে গুরুতর জখম হয়। এ ছাড়া লোহার রড দিয়ে মাথায় এবং কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি রক-্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।

অভিযোগ অনুযায়ী, এ সময় তাঁর সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে নগদ ২ লাখ টাকা, আনুমানিক ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং পকেটে থাকা প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের আইফোন ১১ প্রো ম্যাক্স নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তাঁকে হত-্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত সুমন টংগীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে বিবাদীপক্ষের ওপরও হা-মলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় বিবাদীপক্ষও বাদীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। ফলে ঘটনাটি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে টংগীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, ❝মা-রধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তাঁদের মধ্যে পূর্ববিরোধ ছিল। অভিযোগ পাওয়ার পর তদন্ত চলাকালে বিবাদীপক্ষের ওপরও হা-মলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ