তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গুরুত্বারোপ

Liton mahmud 16 hours আগে | ০৮:৪৮ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাব পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সোমবার (২৭ জুলাই ২০২৬) জেলা প্রেস ক্লাব পরিদর্শনকালে তিনি ক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক গোলজার হোসেন এবং প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি জেলার চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। আলোচনায় সুষ্ঠু নির্বাচন আয়োজন, অবকাঠামোগত উন্নয়ন, মা-দকবিরোধী অভিযান, ব-ালুমহল বিলুপ্তকরণসহ জেলার উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক সেসব মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের এক পর্যায়ে জেলা প্রশাসক মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের পার্শ্ববর্তী খাসজমি বন্দোবস্ত প্রদান এবং প্রেস ক্লাব ভবনের উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ