তাজা খবর
বিজ্ঞাপন

চট্টগ্রামে বন্যার্তদের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত: ক্ষ’তিগ্র’স্ত’দের মাঝে ত্রাণ বিতরণ

Md. Jasim Chittagong ১৫ দিন আগে | ০৭:৩১ PM

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্লাবিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় প্রতিমন্ত্রী প্রথমে সিএন্ডবি টেকবাজারপোল এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেন। পরে দুপুর সাড়ে ১২টায় তিনি নগরীর ফইল্লাতলী বাজার সংলগ্ন মহেষ খাল, বারনীঘাট খাল, হালিশহর থানা রোড ও জেলেপাড়া রোডের জলাবদ্ধ পরিস্থিতি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে দক্ষিণ কাট্টলী ১১ নম্বর ওয়ার্ডের ফইল্লাতলী বাজার সংলগ্ন লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, এমপি এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বিজ্ঞাপন

এছাড়া মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রশাসনিক সহায়তায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড (৩৪ ইসিবি)-এর ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শামসসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মানবিক এ কার্যক্রমে আরও অংশ নেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ সেহাব উদ্দিন আলম, জাফর আহমদ, মো. আজমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে জেলা প্রশাসনের তথ্যমতে, গত ৫ তারিখ থেকে চট্টগ্রামে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হয়েছেন। দুর্যোগে ১৩ জন নিহত এবং ১২ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বর্তমানে ৫৮০টি আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ৯০০ জন আশ্রয় নিয়েছেন।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যে ৭১০ মেট্রিক টন চাল, প্রায় ৬০ লাখ টাকা এবং ৩৯ হাজার ২৫০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৪৯০ মেট্রিক টন চাল ও ২৭ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দ্রুত বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ