মোটরসাইকেল সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু।
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামে মোটরসাইকেল মুখোমুখি সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু/র ঘটনা ঘটেছে।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১১ টার সময় কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় এই সং/ঘ/র্ষে/র ঘটনাটি ঘটেছে। দু/র্ঘ/ট/না/য় হিরা মিয়া (২৮) ও শফিউর রহমান শুভ নামে দুই যুবক নি/হ/ত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানা যায়, পাটেশ্বরী বাজার এলাকায় রাত ১১ টার দিকে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সং/ঘ/র্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা কয়েকজন আরোহী গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পথে হিরা মিয়ার অবস্থা গুরুতর অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নি-হত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে বলে জানা গেছে।
অপর আরেক নি-হত শফিউর রহমান শুভ কুড়িগ্রামের বাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকার বাসিন্দা। তিনি আমিন ব্যাপারীর নাতি এবং মজনু ব্যাপারীর বড় ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত-্যু হয়েছে বলে জানিয়েছে পারিবার।
এ ঘটনায় আরও কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।