রিয়াদে অগ্নিকাণ্ডে নি-হত ৯ প্রবাসীর মর-দেহ দেশে পৌঁছেছে
প্রত্যেক পরিবার পাচ্ছে ৩ লাখ ৩৫ হাজার টাকা
👇
গত ৯ আগস্ট ২০২৬ তারিখে সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশী কর্মী মর্মান্তিকভাবে মৃত-্যুবরণ করেন। উক্ত ঘটনায় সৌদি কর্তৃপক্ষ ফিংগার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে ০৯ জন মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে। আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটযোগে উক্ত ০৯ জন কর্মীর মর-দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
নি-হত কর্মীদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৭ জন (যার মধ্যে ০৪ জন একই গ্রামের এবং ০২ জন সহোদর), নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ০১ জন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার ০১ জন কর্মী রয়েছেন।
আজ ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে নি-হত কর্মীদের মর-দেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মর-দেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংকালে মন্ত্রী জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে বাকী ০৭ জন নি-হত কর্মীর ফিংগার প্রিন্ট পরীক্ষা করা সম্ভব না হওয়ায় সিআইডির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের মর-দেহ বাংলাদেশে ফিরিয়ে আনার সর্বাত্মক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নি-হত ০৯ জন কর্মীর প্রতি পরিবারের জন্য ল-াশ পরিবহন ও দা-ফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা এবং এককালীন আর্থিক অনুদান বাবদ ৩ লক্ষ টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া এই হৃদয়বিদারক ও বেদনাদায়ক ঘটনার বিবেচনায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে মর-দেহগুলো সরাসরি নি-হতদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কোন মৃত-্যুই কাম্য নয়। আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশ যান, অনেক কষ্টের কাজ করে পরিবারের জন্য টাকা পাঠান। তিনি আরো বলেন, যারা মারা গেছে মৃত-দেহ এখনো আনতে পারিনি দেশে, তাদের মৃত-দেহ দেশে আনতে সৌদি দূতাবাসের সবাই নিরলস কাজ করে যাচ্ছেন। যেহেতু আগুন লেগেছে, তাদের ডিএনএ টেস্ট হবে, পরিবারের সাথে কথা হয়েছে, দ্রুত দেশে ফেরত আনা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) দেওয়ান আলি আশরাফ এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি চিফ অব মিশন ইব্রাহীম আলাহমারি।