রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন চাইলেন হুমায়ুন কবির
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন চেয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রশংসা করে হুমায়ুন কবির দীর্ঘদিনের এ সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ করে মিয়ানমারে নিজ মাতৃভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
জবাবে ব্রিটিশ হাইকমিশনার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারবিষয়ক পেনহোল্ডার’ হিসেবে যুক্তরাজ্য তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন।
রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনের আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরতেও লন্ডন কাজ করে যাবে বলে জানান সারাহ কুক।
বৈঠকে ব