তাজা খবর
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরের রায়পুরে দলিল থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

Desk Editor ২৫ দিন আগে | ০১:০৩ PM

লক্ষ্মীপুরের রায়পুরে দলিল থাকা সত্ত্বেও জমি দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

 

মোঃ নাজিম হোসেন

রায়পুর উপজেলা প্রতিনিধি

বিজ্ঞাপন

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ ঘাষিয়ারচরে ৫ একর ৮ শতাংশ আবাদি ফসলি জমির বৈধ দলিল থাকা সত্ত্বেও জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।

 

বিজ্ঞাপন

অভিযুক্তরা হলেন ২ নং চরবংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরবংশী গ্রামের গাজী বাড়ির শামীম গাজী ও ইমাম গাজী।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদমারা গ্রামের লাঠিয়াল স্টেশন এলাকার নানখু বাড়ির মৃত দুলা মিয়ার সন্তান আব্দুর রব মাঝি দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছিলেন। প্রায় ৮৫ বছর ধরে তার পরিবার বংশানুক্রমে জমিটিতে চাষাবাদ পরিচালনা করছেন এবং তাদের নামে জমিটির বৈধ কাগজপত্র ও দলিল রয়েছে।

 

বিজ্ঞাপন

ভুক্তভোগী আব্দুর রব মাঝি অভিযোগ করে বলেন, “গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একপক্ষ হঠাৎ করেই আমার মালিকানাধীন জমিটিকে অবৈধ বলে দাবি করতে শুরু করে। এ বিষয়টিকে কেন্দ্র করে শামীম গাজী শা-লিস-দরবারের কথা বলে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। কিন্তু পরবর্তীতে তিনি জোরপূর্বক জমিটি নিজের দখলে নিয়ে নেন এবং অন্য একজনের কাছে লিজ দিয়ে দেন।” এতে করে ভুক্তভোগী পরিবারটি মারাত্মক আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি জানান তিনি।

 

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত শামীম গাজী। স্থানীয়দের উপস্থিতিতে এক বক্তব্যে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে দখলদারিত্বের অভিযোগ তোলা হয়েছে, এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

বিজ্ঞাপন

 

জমি দখলকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারটি তাঁদের জমি পুনরুদ্ধার ও সঠিক বিচারের দাবিতে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ