তাজা খবর
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে সাইবার বুলিং ও ধর-্ষণ প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

Desk Editor ১৫ দিন আগে | ০৬:৩৫ PM

লক্ষ্মীপুরে সাইবার বুলিং ও ধর-্ষণ প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

মো: নাজিম হোসেন

রায়পুর উপজেলা প্রতিনিধি :

বিজ্ঞাপন

 

সাইবার বুলিং, য-ৌন হয়র-ানি ও ধর-্ষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) ‘ধর-্ষণ প্রতিরোধ মঞ্চ, লক্ষ্মীপুর জেলা’-এর উদ্যোগে লক্ষ্মীপুর ব-ালিকা বিদ্যা নিকেতনে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা আহ্বায়ক ফারহানা ইয়াছ‌মিন বৃষ্টির সভাপতিত্বে এবং সহ-মুখপাত্র রিয়াদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ওয়াহিদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আব্দুল কাদের তুষার এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বক্তারা বর্তমান সমাজে ক্রমবর্ধমান সাইবার বুলিং, নারী নির্-যাতন ও ধর-্ষণের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে ওসি ওয়াহিদ পারভেজ শিক্ষার্থীদের সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার নানাবিধ কৌশল তুলে ধরেন। পাশাপাশি যেকোনো ধরনের হয়র-ানি বা অন্যায়ের শিকার হলে কীভাবে তাৎক্ষণিক আইনি সহায়তা নেওয়া ও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

বিজ্ঞাপন

সংগঠন-টির আহ্বায়ক ফারহানা ইয়াছ‌মি বৃষ্টি বলেন, “আমাদের মূল লক্ষ্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং সুরক্ষিত সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি নারী ও শি-শু নির্ভয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এর জন্য সবাইকে সচেতন হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

উক্ত ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর-্ষণ প্রতিরোধ মঞ্চ, লক্ষ্মীপুর জেলার সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি ও শাহিন আলম, যুগ্ম সদস্য সচিব মিনহাজুর রহমান মিরাজ ও সুমন হোসাইন রিহান, মুখ্য সংগঠক মাহিদুল ইসলাম সহ সংগঠনের সাধারণ সদস্যরা।

অনুষ্ঠান শেষে একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ