লামায় অবৈধ ব-ালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ব-ালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা থানার পুলিশ পরিদর্শক এসআই জিয়া উদ্দিনসহ পুলিশের সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলখাইয়া হেডম্যান পাড়া এলাকায় শ্যালো মেশিনের মাধ্যমে ব-ালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ব-ালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন (ইঞ্জিন) ও পাইপের সন্ধান পাওয়া যায়। পরে অভিযান পরিচালনাকারী দল সরঞ্জামগুলো জব্দ করে।
অভিযান শেষে জব্দ করা শ্যালো মেশিন ও পাইপ লামা থানায় নেওয়ার কার্যক্রম শুরু করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, কিংবা জব্দ করা সরঞ্জামের মালিকের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লামা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব-ালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অনুমোদন ছাড়া ব-ালু উত্তোলনের ফলে নদী, ছড়া, খাল ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি মাটি ক্ষয় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে ব-ালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। শনিবারের অভিযানে জব্দ করা সরঞ্জামগুলো থানায় হস্তান্তরের পর এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে স্থানীয়দের দাবি, শুধু সরঞ্জাম জব্দ নয়, অবৈধভাবে ব-ালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে যাতে একই স্থানে আবারও ব-ালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি প্রয়োজন।