লামায় ৩ কেজি ১০০ গ্রাম গা-ঁজাসহ দুই নারী আটক
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ তল্ল-াশিতে ৩ কেজি ১০০ গ্রাম গা-ঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে লামা থানাধীন ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা চেকপোস্টের সামনে সড়কে গাড়ি তল্ল-াশিকালে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া বাস টার্মিনাল থেকে আসা একটি জীপে থাকা দুই নারীকে সন্দেহ হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাদের আটক করে তল্ল-াশি চালায়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্ল-াশি করা হয়।
এ সময় তাদের হেফাজতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে খাকি রঙের টেপ দিয়ে মোড়ানো দুটি নীল পলিথিনের ব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগগুলো থেকে সর্বমোট ৩ কেজি ১০০ গ্রাম গা-ঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক দুই নারী হলেন—কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রোকেয়া জান্নাত (৫০) ও রিতা মনি (২০)।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ❝মা-দকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মা-দক নির্মূলে নিয়মিত অভিযান ও তল্ল-াশি কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, মা-দকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল আহমেদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, মা-দকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।