তাজা খবর
বিজ্ঞাপন

লৌহজংয়ে মা ইলিশ রক্ষার অভিযানে ৫ জেলে আটক, জাল জব্দ

Liton mahmud ৪ দিন আগে | ১০:৫৮ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে পদ্মা নদীতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অভিযানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু, নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ জেলেকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়েছে।

আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ