তাজা খবর
বিজ্ঞাপন

লৌহজংয়ে ৫০ পিস ইয়-াবাসহ যুবক গ্রেপ্তার

Liton mahmud ৩৯ দিন আগে | ১০:০৯ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা-দকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়-াবাসহ পাপ্পু (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া এলাকার ফোরকান টেপারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মা-দকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে লৌহজং থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) শাহীন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পাপ্পুকে আটক করে। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পাপ্পু মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানার খড়িয়া গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মা-দকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ