তাজা খবর
বিজ্ঞাপন

শরীয়তপুর পুলিশ লাইন্সে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট:

শরীয়তপুর পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় পুলিশ সদস্যরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়। এ সময় তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব তানভীর হোসেন, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীয়তপুর, জনাব শামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল) শরীয়তপুর, জনাব সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুর, মো: মুহিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মো: আবু সিয়াম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা এ ধরনের আয়োজনকে স্বাগত জানান এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ