তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে নারী উদ্যোক্তাকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ

Desk Editor ৮ দিন আগে | ০২:৩৫ PM

শেরপুরে নারী উদ্যোক্তাকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণশেরপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে জেলার বিশিষ্ট নারী উদ্যোক্তা ইসরাত পুতুলের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বনানী দেবনাথ, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কর্মকর্তা মাসুদ রানা এবং শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা ও ঢাকায় সারাদেশের ২৫ জন করে মোট ৫০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে দুই দফায় ছয় দিনব্যাপী ‘ন্যাচারাল রঞ্জক (ডাই) এবং ফুড কালার তৈরির কলাকৌশল’ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে শেরপুর থেকে একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে ইসরাত পুতুল অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ শেষে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য ইসরাত পুতুলকে এক লাখ টাকা সমমূল্যের একটি স্টিম মেশিন, একটি ব্লেন্ডার ও একটি ইনফিনিটি চুলা প্রদান করা হয়।

উপকরণগুলো বিতরণের আগে ইসরাত পুতুলের তৈরি প্রাকৃতিক খাদ্য রং ও ফলের রং ব্যবহার করে প্রস্তুত বিভিন্ন খাদ্যপণ্য এবং এসব প্রাকৃতিক রং দিয়ে তৈরি পোশাকের নকশা প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ