তাজা খবর
বিজ্ঞাপন

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।

Abdur Rahim Panchagarh Sadar ৩০ দিন আগে | ০৬:৪৯ PM

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে রাজিউর রহমান রাজু বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দল মাঠে রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কোনো ষড়যন্ত্রই এ দেশের সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সফল হতে দেবে না।”

তিনি আরো বলেন “শ্রমিক দল সর্বদা দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ। যেকোনো চক্রান্ত মোকাবিলায় জেলা, থানা ও পৌরসভার নেতাকর্মীরা একযোগে রাজপথে থেকে সংগ্রাম চালিয়ে যাবে।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ