তাজা খবর
বিজ্ঞাপন

সলঙ্গায় ৪২৩ গ্রাম হের-োইনসহ দুই নারী মা-দক সরবরাহকারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২৩ গ্রাম হের-োইনসহ দুই নারী মা-দক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৪ আগস্ট দুপুরে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গ্রামের রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মা-দকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৪২৩ গ্রাম হের-োইনসহ দুই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মা-দক ব্যবসায়ীর কাছ থেকে হের-োইন সংগ্রহ করে পরিবহনের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মা-দক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ