তাজা খবর
বিজ্ঞাপন

সাংবাদিক জিয়াউর রহমানের জন্মদিনে বিশিষ্টজনের শুভেচ্ছা

Liton mahmud ২৬ দিন আগে | ০৩:১৭ PM

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ

মেধাবী শিক্ষক, সৃজনশীল লেখক ও সংগঠক মো. জিয়াউর রহমানের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

১ অক্টোবর ছিল মো. জিয়াউর রহমানের জন্মদিন। ১৯৮০ সালের এই দিনে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মো. আব্দুল আলী মোল্লা এবং মাতা জাহানারা খাতুন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি মেঝো ছেলে।

জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কবি, কলামিস্ট ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল রেজোয়ান, সহদপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক শেখ, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জনজীবনের সম্পাদক নূপুর রহমান, সাংবাদিক ও সংগঠক মাহবুব আলম জয়, সাংবাদিক ও সংগঠক মো. লিটন মাহমুদ, শিক্ষক মো. আক্তার হোসেন, নাসরিন নিতা, সারমিন আক্তার, শাখাওয়াত হোসেন সোহেল, সংগঠক মিজানুর রহমান, মো. ফারুক হোসেন, শফিকুল ইসলাম সালমান, ইব্রাহিম বেপারী, টিপু ফকিরসহ অনেকে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মো. জিয়াউর রহমান সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও সাংবাদিক ফোরামের সভাপতি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) মুন্সীগঞ্জ জেলা শাখার সহসভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তার আগ্রহ রয়েছে। তিনি অসংখ্য কবিতা, ছোটগল্প ও একাধিক উপন্যাস লিখেছেন। ছাত্রজীবন থেকেই তিনি দৈনিক জনজীবন (অনলাইন), দৈনিক শীর্ষ সংবাদ (অনলাইন), দৈনিক গণকণ্ঠ, দৈনিক টারমিগান, দৈনিক জনতা, দৈনিক বাংলাদেশের আলো, সাপ্তাহিক বিক্রমপুর সংবাদসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে আসছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ