তাজা খবর
বিজ্ঞাপন

সিএমপির বাকলিয়া থানার আলোচিত ইমন হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটন; ঘটনার মাত্র ০৪ ঘণ্টার মধ্যে ০৪ আসামি গ্রেফতার।

Desk Editor ১৯ দিন আগে | ০৮:৪৯ PM

সিএমপির বাকলিয়া থানার আলোচিত ইমন হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটন; ঘটনার মাত্র ০৪ ঘণ্টার মধ্যে ০৪ আসামি গ্রেফতার।

 

চট্টগ্রাম প্রতিনিধি সোহেল রানা

গত ইং১৪/১০/২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় ভিকটিম ইমন (২১), পিতা—মৃত মহিউদ্দিন, মাতা—রুমা আক্তার প্রকাশ শাহানাজ আক্তার, সাং—কালামিয়া বাজার, তক্তারপুল, সৈয়দ বাপের বাড়ী, থানা—বাকলিয়া, জেলা—চট্টগ্রাম, চুরি করার উদ্দেশ্যে দোকানে প্রবেশ করলে এজাহারনামীয় ৪নং আসামি মিজানুর রহমান (২৭) ভিকটিম ইমনকে (২১) দোকানের ভিতরে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে ৪ নম্বর আসামি ভিকটিমকে কল্পলোক আবাসিকের রাত্রিকালীন পাহারারত সিকিউরিটি গার্ড ও দারোয়ান এজাহারনামীয় ১, ২, ৩ ও ৫নং আসামিদের কাছে চুরির ঘটনার বিষয়ে অবহিত করে তাদের হাতে তুলে দেন। তখন আসামিরা তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে ভিকটিমকে মারতে মারতে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণে সাজেদা ফাউন্ডেশনের দক্ষিণ পাশে অবস্থিত খালি মাঠে নিয়ে যান এবং সেখানে ভিকটিমকে এলোপাতাড়ি মা-রধর করে হত-্যা করেন। ল-াশ গ-ুম করার উদ্দেশ্যে আসামিরা ১৪/১০/২০২৬ খ্রিঃ সকাল ০৬.২০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের ২নং রোডের মুখে ৫নং ব্রিজের নিচে বেইজের ওপর ভিকটিম ইমনকে (২১) ফেলে রেখে চলে যান।

 

বিজ্ঞাপন

এঘটনার প্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো: হাবিবুর রহমান প্রাং মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শাহীনুর আলমের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম, এএসআই জমির উদ্দিন, এএসআই মোশারফ হোসেন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক টিম ১৫/১০/২০২৬ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত আসামি ০১। আব্দুর রহমান জিসান (২১), পিতা—আজিজুর রহমান, মাতা—সাথী বেগম, সাং—বাস্তুহারা, ক্ষেতচর,

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ