তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ছাতিয়ানতলী মোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে মা-দকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে একটি জমজমাট মা-দকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১১ আগস্ট) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের বড় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের গঠিত ৫ সদস্য বিশিষ্ট মা-দকবিরোধী কমিটির সদস্যবৃন্দ এবং প্রায় ৩০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান-টি এক উদ্দীপনামূলক পরিবেশে সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: নাছিমা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী পরিচালক জনাব মো: নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মাঝে মা-দকের ভয়ংকর কুফল ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন, “মা-দক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করতে হবে এবং যেকোনো মূল্যে মা-দক থেকে দূরে থাকতে হবে।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—​জনাব মো: সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি (কমিটির সদস্য) ​জনাব মো: হারুনঅর রশিদ, অভিভাবক প্রতিনিধি (কমিটির সদস্য)
​জনাব মো: নুর হোসেন, ছাত্র প্রতিনিধি (কমিটির সদস্য) ​মোছা: রোজিনা খাতুন, কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের মনোনীত শিক্ষক

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ৫ সদস্য বিশিষ্ট মা-দকবিরোধী কমিটির সভাপতিসহ উপস্থিত সকল সদস্যকে প্রতিমাসে নিয়মিতভাবে অন্তত একটি করে সভা করার জোরালো আহ্বান জানান, যেন এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা স্থায়ী রূপ লাভ করে।

​সভা শেষে উপস্থিত প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে মা-দকের ক্ষতিকর দিক সংবলিত সচেতনতামূলক লিফলেট, মা-দকবিরোধী স্লোগান সংবলিত বিভিন্ন উপকরণ এবং জ্যামিতি বক্স উপহার হিসেবে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ