সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।
ডেস্ক রিপোর্ট :
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:
সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই মা-দক, হত-্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ-্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় যেকোনো ধরনের সহিংসতা ও অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে র্যাব-৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ১২ আগস্ট ২০২৬ রাতে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন হেতিমগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাবের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, গোলাপগঞ্জ বাজারের ওয়ারিশ উল্লাহ মার্কেটের একটি দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে র্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন। পরে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. মো. রুবেল মিয়া (২৮), পিতা—মো. জুরু মিয়া, সাং-শাহজাদপুর, থানা—সরাইল, জেলা—ব্রাহ্মণবাড়িয়া।
২. প্রদীপ পাল (৩৪), পিতা—মৃত পীয়ুষ কান্তি পাল।
৩. মো. জাহান উদ্দিন (২৯), পিতা—গিয়াস উদ্দিন।
৪. টাকু সেন (২৯), পিতা—ইছাক।
গ্রেপ্তারকৃত ৩ ও ৪ নম্বর ব্যক্তি সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ি এলাকার বাসিন্দা বলে র্যাব জানিয়েছে।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা 299betvip.com, k7777সহ আরও বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।