তাজা খবর
বিজ্ঞাপন

সিলেটে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, পুলিশের মামলা।

Desk Editor ২ দিন আগে | ০২:১৪ PM

সিলেটে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, পুলিশের মামলা।

 

সিলেট প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৫০জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা ঢাকা, ২৪ জুলাই ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। আজ (শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পীকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ডেপুটি স্পীকার, চীফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

 

বিজ্ঞাপন

রোববার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯(সংশোধনী /২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন। জালালাবাদ থানার মামলা নং -০৩।

 

 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

 

বিজ্ঞাপন

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।

 

জানা যায়, শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল করা হয়। ওই ঝটিকা মিছিলে আনুমানিক ২০-২৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাপবে,’-সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ