তাজা খবর
বিজ্ঞাপন

সুনামগঞ্জে অনুমোদনহীন স্লিপার কোচ ৪টি পরিবহনের মালিককে ২,১০,০০০/- টাকা জরিমানা

Desk Editor ১৯ দিন আগে | ০৬:৫০ AM

সুনামগঞ্জে অনুমোদনহীন স্লিপার কোচ ৪টি পরিবহনের মালিককে ২,১০,০০০/- টাকা জরিমানা

 

এরশাদুল হক

জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

বিজ্ঞাপন

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করা, টিকিটের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, টিকিট প্রদানে কোনো ধরনের অনিয়ম না করা এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার নির্দেশনা থাকলেও কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইন সমূহ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

 

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, ও জেলা প্রশাসন সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল আনুমানিক ৭.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে। এই সময়ে অনুমোদনহীনভাবে বাসের চেয়ার কোচকে স্লিপার কোচে রূপান্তরসহ বিভিন্ন অনিয়নের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭৫/৭৬/৭৭ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ১। বেঙ্গল পরিবহনের মালিক’কে ৫০ হাজার টাকা, ২। সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনের মালিক’কে ৩০ হাজার টাকা, ৩। “শ্যামলী পরিবহনের মালিক’কে ৩০ হাজার টাকা এবং ৪। ইউরো কোচ পরিবহনের মালিক’কে ১ লক্ষ টাকাসহ সর্বমোট ২,১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ