তাজা খবর
বিজ্ঞাপন

সুনামগঞ্জে ২ জন মা-দক ব্যবসায়ী ১৫ কেজি গা-ঁজাসহ আটক

Desk Editor ১৪ দিন আগে | ০৫:২৬ AM

সুনামগঞ্জে ২ জন মা-দক ব্যবসায়ী ১৫ কেজি গা-ঁজাসহ আটক

 

এরশাদুল হক

জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

বিজ্ঞাপন

 

র‍্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে

১৫ কেজি গা-ঁজাসহ ২ জন মা-দক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল দশটায়

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জেলার শান্তিগঞ্জ উপজেলায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, MOSKU TRANSPORT নামক যাত্রীবাহী বাসযোগে কতিপয় ব্যক্তি মা-দকদ্রব্যসহ সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছে।

উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি সকাল ১০.৩৫ টায় স শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকার সুনামগঞ্জ টু সিলেটগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে MOSKU TRANSPORT নামক যাত্রীবাহী বাসটি সিগন্যাল দিয়ে থামানোর পর তল্ল-াশীকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাস থেকে নেমে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মা-দকদ্রব্য গা-ঁজা রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি গাঢ় মেরুন রংয়ের ব্যাগের ভেতর থেকে নীল রংয়ের পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৮ কেজি গা-ঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মো. জসিম উদ্দিন উজ্জ্বল (৩০), সে মৃত হাবিবুর রহমান ছগির এর ছেলে এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ডোলনা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

দুপুর বারোটায়

অপর আরেকটি অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর এলাকার স্বাধীন বাজার সংলগ্ন সুনামগঞ্জ টু বিশ্বম্ভরপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালকালীন একটি সবুজ রংয়ের সিএনজি সিগন্যাল দিয়ে থামালে পিছনের সীটে বসা থাকা ১ জন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভেতর থেকে নীল রংয়ের পলিথিনের উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৭ কেজি গা-ঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মো. সোহান মিয়া (২৩)। সে মো. রফিক মিয়ার ছেলে এবং একই জেলার একই উপজেলার গনকিরপাড় গ্রামের বাসিন্দা।

 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মা-দকদ্রব্য গা-ঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

 

বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহীদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ