তাজা খবর
বিজ্ঞাপন

জলাবদ্ধতা নিরসনে হোসেন্দী খাল পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সংস্কারের নির্দেশ।

খবর টিভি ডেস্ক ৫ দিন আগে | ০৪:২৭ PM

জলাবদ্ধতা নিরসনে হোসেন্দী খাল পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সংস্কার ও পানি নিষ্কাশনের নির্দেশ।

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

 

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) তিনি খালটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খালের বর্তমান অবস্থা, নাব্যতা, পানি প্রবাহ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও বর্ষা মৌসুমে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গৃহীত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

 

পরিদর্শনকালে জেলা প্রশাসক খালের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। একই সঙ্গে স্থানীয় জনগণের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমানসহ পানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন খাল, নদী এবং পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। জনদুর্ভোগ কমানো এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ