আনন্দ টিভিতে একাধিক পদে নিয়োগ: ডিজিটাল বিভাগ ও অনলাইন রিপোর্টারসহ বিভিন্ন পদে আবেদন চলছে।
ডেস্ক রিপোর্ট:
ঢাকা: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি তাদের ডিজিটাল বিভাগ ও অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

ডিজিটাল বিভাগে ইনচার্জ (ডিজিটাল), ভিডিও এডিটর (১০ জন), কনটেন্ট রাইটার (৫ জন), ক্যামেরা পারসন (৪ জন), ফ্রন্ট ডেস্ক (ছেলে/মেয়ে ২ জন) এবং গ্রাফিক ডিজাইনার (৩ জন) পদে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া আনন্দ টিভি অনলাইনের জন্য মোজো রিপোর্টার (২০ জন), জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ করা হবে।

প্রতিষ্ঠান-টির বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কিছু পদের ক্ষেত্রে নির্দিষ্ট সফটওয়্যার যেমন Adobe Premiere Pro, Adobe Photoshop, Adobe Illustrator ও After Effects সম্পর্কে ধারণা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
ডিজিটাল বিভাগের বিভিন্ন পদের জন্য আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬ এবং অনলাইন রিপোর্টার ও প্রতিনিধিদের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬।
আগ্রহী প্রার্থীদের CV পাঠাতে হবে এই ই-মেইল ঠিকানায়:
📧 anandatv.tv2018@gmail.com
আনন্দ টিভির পক্ষ থেকে যোগ্য, দক্ষ ও সংবাদকর্মী হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।