তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ৩২১ বো”ত”ল ভা”র”তী”য় ম”দ উদ্ধার

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার গজিনী এলাকায় চোরচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪,৮১,৫০০ (চার লাখ একাশি হাজার পাঁচশত) টাকা।বিজিবি জানায়, উক্ত মা-দক পা-চারের সাথে ০৫ জন আসামি সম্পৃক্ত রয়েছে, যারা বর্তমানে পলাতক। পলাতক আসামীদের বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মা-দক, চোরা-চালান ও যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং আন্তর্জাতিক সীমানা রক্ষায় ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ