তাজা খবর
বিজ্ঞাপন

আনোয়ার ইসলাম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া উৎসব, পুরস্কার বিতরণ

Md. Mohashin Hossain Chandpur ১ দিন আগে | ০৮:১৬ PM

চাঁদপুর সদর উপজেলার আনোয়ার ইসলাম আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার (২৬ জুলাই ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়া উদ্দিন খন্দকার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।

অনুষ্ঠানে মাদ্রাসার অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান। এছাড়া প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্রীড়া কমিটি গঠন, শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি, ইসলামী নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতিটি ক্লাসের শুরুতে সুন্নাতি দোয়া শেখানো এবং মা-দক, ব-াল্যবিবাহ ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি মাদ্রাসার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ