তাজা খবর
বিজ্ঞাপন

সেলফি ব্রিজে’ ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হা-মলায় এক যুবক নি-হত গুরুতর দুই জন আহত।

সিলেট প্রতিনিধি:

 

আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৭ জুলাই (সোমবার) রাতে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে কতিপয় দুর্বৃত্ত এ হা-মলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। হা-মলার শিকারদের মধ্যে রয়েছেন আব্দুস সামি নামের এক মেধাবী শিক্ষার্থী, যিনি সিলেট শুকরিয়া মার্কেটের এক ব্যবসায়ীর সন্তান।

 

এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় শুকরিয়া মার্কেটের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

 

শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি-র উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 

বিজ্ঞাপন

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি সভাপতি কিবরিয়া হোসেন নিঝুম,যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক ও শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, অর্থ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা খান এবং মহানগর ব্যবসায়ী নেতা তাহমিদুল হাসান জাবেদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাবেদ কাদির, মিলেনিয়াম মার্কেটের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আহমদ ফুয়াদ বিন রশীদ, সাধারণ সম্পাদক রুপন খান, কোষাধ্যক্ষ শাহ কামিল হুসেইন, দপ্তর সম্পাদক মারুফ হুসেইন, সাংগঠনিক সম্পাদক তুরন মিয়া, ধর্ম সম্পাদক কয়ছর আহমেদ, সদস্য মো. মাহমুদ, মহিউদ্দিন চৌধুরী, আজাদ জোয়ার্দার, সায়মন আহমদ এবং স্থানীয় ব্যবসায়ী শাহজাহান আহমদসহ প্রমূখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ