ডেস্ক রিপোর্ট:
অদ্য ২৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সাগরিকা পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। 
মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মাহমুদা বেগম মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণ’কারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে পুরষ্কার প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার জনাব আরাফাতুন নূর বাঁধন।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। মহোদয় তাহার বক্তব্যে বলেন, সর্বদা উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্ছ সতর্কতা, সচেতনতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার’সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় মাস্টার প্যারেডের অংশ হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর সকল প্রকারের যানবাহন ও সাগরিকা ইপিজেড ক্যাম্প পরিদর্শন করেন।
উক্ত পরিদর্শনের সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।