তাজা খবর
বিজ্ঞাপন

ছবিতে শি-শু কোলে যে ১৩ বছরের মেয়েটিকে দেখছেন, সে আসলে বাচ্চাটির মা! সন্তানের অভিভাবকত্ব পেতে ঘুরছেন আদালতে

Nayem Hasan Nirob Sirajganj 2 hours আগে | ০৬:৩৭ PM

ছবিতে শি-শু কোলে যে ১৩ বছরের মেয়েটিকে দেখছেন, সে আসলে বাচ্চাটির মা! সন্তানের অভিভাবকত্ব পেতে ঘুরছেন আদালতে..

আজ সময় তখন দুপুর ২ টা। ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসের এক কর্মকর্তা ফোন দিলেন। বললেন, অবাক করার মতো খবর আছে, আদালতে আসেন। কথা মতো গিয়ে দেখলাম, আদালতের বারান্দায় মানুষের জটলা। ১৩ বছরের এক মেয়ের কোলে ৭ মাসের ছেলে সন্তান। প্রথমে দেখে মনে করলাম, হয়তো ভাই-বোন। কিন্তু পরে শুনে অবাক হলাম। ছোট্ট মেয়েটি আসলে বাচ্চা শি-শুটির মা! হায়রে কান্ড। সমাজটা কোথায় গেছে।

পরে আইনজীবী ও মেয়েটির পরিবার থেকে জানতে পারলাম, ২০ বছরের যুবক শাকিল ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ১১ বছরের শি-শু অনামিকা আক্তার জুঁইয়ের সাথে। এরপর বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করেন। পরে বিয়ের স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে একটি স্ট্যাম্পে সাক্ষর করিয়ে মেয়েটিকে বলা হয়, ‘তোমার সাথে বিয়ে হয়েছে।’ যাইহোক মেয়েটির মা থাকে বিদেশ। বাবা দিনমজুর। মামলা বা প্রতিবাদ কিছুই করেন নি তখন।

যাইহোক ৭ মাস আগে জুঁইের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান ইব্রাহিম। তবে কিছুদিন আগে সেই সন্তানকে কেড়ে নিয়ে ছোট্ট মা জুঁইকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ১৩ বছরের জুঁই ৭ মাসের ছেলেকে ফিরে পেতে দ্বারস্থ হয়েছেন আদালতের। এরপর ঢাকার লিগ্যাল এইডের বিচারক শি-শুটিকে মায়ের কাছে থাকার আদেশ দেন। আড়াই মাস পর ছেলেকে কোলে ফিরে পেয়েছেন জুঁই। যেখানে এখন মায়ের স্নেহতলে থাকার কথা, সেখানে জুঁই একটি শি-শু সন্তানের জননী!

বিজ্ঞাপন

ছোট্ট মেয়েটির কোলে শি-শুটিকে দেখে অবাক হন বিচারকও। বিচারক জানতে চান,” এটা কি তোমার বাবু?” জুঁই বলেন,”হ্যা। আমার ছেলে।” ছেলেকে পেয়ে খুশি কি না জানতে চান বিচারক। জুঁই বলেন,”আমি অনেক খুশি।”

এদিকে স্বামী শাকিল ছোট্ট মেয়ে জুঁইয়ের চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন। ছোট্ট ছেলেটিকে নিজের কাছে রাখতে আরেক পারিবারিক আদালতে মামলা করেছেন। অন্যদিকে শাকিলের বিরুদ্ধে ধ’র্ষণের মামলা প্রক্রিয়াধীন..

যাইহোক আদালতে কতো ঘটনা ঘটে। সমাজটা কোথায় যাচ্ছে। ব-াল্যবিবাহ বন্ধ হোক। আইনের কঠোর প্রয়োগ হলে এমন ঘটনা বন্ধ হবে..

বিজ্ঞাপন

তথ্য :
রকি আহমেদ
সাংবাদিক (কোর্ট)

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ