জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরের পর পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: শফিউল আলম, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহবায়ক মো: জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মনোজ কুমার আচার্য্যসহ এলজিইডির কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পঞ্চগড় কার্যালয়ের তত্ত্বাবধানে প্রশাসনিক ভবনের সম্প্রসারণ কাজটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি, প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি এবং সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।