তাজা খবর
বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য বাবুল মিয়ার দা-ফন সম্পন্ন: বিজিবির ‘গার্ড অব অনার’ প্রদান

Desk Editor 4 hours আগে | ০২:২৪ PM

বীর মুক্তিযোদ্ধা ও বিজিবি সদস্য বাবুল মিয়ার দা-ফন সম্পন্ন: বিজিবির ‘গার্ড অব অনার’ প্রদান

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ল্যাঃ নাঃ বাবুল মিয়ার মৃত-্যুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবার গভীর শোক জানাচ্ছে। মরহুমের প্রথম জানাজা সিলেটের বড়ইকান্দি গ্রামে এবং দ্বিতীয় জানাজা নেত্রকোণার পারলা গ্রামে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দা-ফন সম্পন্ন হয়। এ সময় বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পক্ষ থেকে সুবেদার মোঃ কাশেমের নেতৃত্বে বিজিবি সদস্যরা জানাজায় অংশগ্রহণ করেন। এছাড়া বিজিবির একটি সুসজ্জিত দল বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মরহুম ল্যাঃ নাঃ বাবুল মিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

দেশের স্বাধীনতা ও সীমান্ত রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ