বড়লেখায় সুজানগর ইউনিয়ন বিএনপির সঙ্গে এমপি মিঠুর মতবিনিময়।
সিরাজুল ইসলাম, বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর সঙ্গে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুজানগর ইউনিয়নের সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বক্ত মুসা ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন সেবুলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমেদ। উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকব-াল হুসেন, জেলা মহিলা দলের নেত্রী আমিনা বেগম ডলি, পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং সদস্যসচিব আব্দুল জব্বার।
এছাড়া সুজানগর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাদের বক্তব্য ও মতামত তুলে ধরেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা নিয়ে আলোচনা হয়।