তাজা খবর
বিজ্ঞাপন

আলালপুরে ওমর বেপারীর রাইস মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

 মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

ময়মনসিংহের আলালপুর এলাকার এম এ খালেক ফিলিং স্টেশনের উল্টো পাশে অবস্থিত ‘ওমর বেপারী রাইস মিল’-এ এক বিকট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে লাগা এই আগুনে মিলের ভেতরে থাকা বিপুল পরিমাণের ধান, চালসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে রাইস মিলের ভেতর থেকে হঠাৎ ভয়াবহ ধোঁয়া ও আগুনের শিখা আকাশে উঠতে দেখা যায়। দেখতে দেখতেই আগুনের তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশেপাশে বেশি ছড়াতে পারেনি।

বিজ্ঞাপন

​তবে অগ্নিকাণ্ডস্থলের পাশেই একটি জ্ব-ালানি পাম্প (ফিলিং স্টেশন) থাকায় স্থানীয় ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাম্পে আগুন লাগলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল বলে জানান এলাকবাসী।

​তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণ শেষে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির হিসাব নিশ্চিত করা যাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ