তাজা খবর
বিজ্ঞাপন

ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্য, এসএসসি ২০২৬-এ শতভাগ পাসের মাইলফলক

Desk Editor ৩১ দিন আগে | ১২:১৩ PM

ক্যাডেট কলেজগুলোর ধারাবাহিক সাফল্য, এসএসসি ২০২৬-এ শতভাগ পাসের মাইলফলক

ময়মসিংহ প্রতিনিধি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এ অনন্য সাধারণ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে দেশের ১২টি ক্যাডেট কলেজ। ময়মনসিংহ ক্যাডেট কলেজসহ দেশের সকল ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের শতভাগ পাস নিশ্চিত করার পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এসেছে ঈর্ষণীয় সাফল্য।প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর ১২টি ক্যাডেট কলেজ থেকে সর্বমোট ৬১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল। এদের মধ্যে ৬০৭ জন শিক্ষার্থী সর্বোচ্চ সূচক ‘জিপিএ-৫’ অর্জন করেছে। শতকরা হিসাবে জিপিএ-৫ প্রাপ্তির হার দাঁড়িয়েছে ৯৮.২২ শতাংশ।ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের কঠোর শৃঙ্খলার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সার্বিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়ই এই শতভাগ পাসের পেছনের মূল নিয়ামক বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনন্য এই অর্জন ক্যাডেট কলেজগুলোর শিক্ষাগত উৎকর্ষ ও সুনামের মুকুটে নতুন এক পালক যুক্ত করল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ