মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে একটি জমজমাট মা-দকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১১ আগস্ট) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের বড় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের গঠিত ৫ সদস্য বিশিষ্ট মা-দকবিরোধী কমিটির সদস্যবৃন্দ এবং প্রায় ৩০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠান-টি এক উদ্দীপনামূলক পরিবেশে সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: নাছিমা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী পরিচালক জনাব মো: নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মাঝে মা-দকের ভয়ংকর কুফল ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন, “মা-দক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোনিবেশ করতে হবে এবং যেকোনো মূল্যে মা-দক থেকে দূরে থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—জনাব মো: সুলতান মাহমুদ, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি (কমিটির সদস্য) জনাব মো: হারুনঅর রশিদ, অভিভাবক প্রতিনিধি (কমিটির সদস্য)
জনাব মো: নুর হোসেন, ছাত্র প্রতিনিধি (কমিটির সদস্য) মোছা: রোজিনা খাতুন, কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের মনোনীত শিক্ষক
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের ৫ সদস্য বিশিষ্ট মা-দকবিরোধী কমিটির সভাপতিসহ উপস্থিত সকল সদস্যকে প্রতিমাসে নিয়মিতভাবে অন্তত একটি করে সভা করার জোরালো আহ্বান জানান, যেন এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা স্থায়ী রূপ লাভ করে।
সভা শেষে উপস্থিত প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে মা-দকের ক্ষতিকর দিক সংবলিত সচেতনতামূলক লিফলেট, মা-দকবিরোধী স্লোগান সংবলিত বিভিন্ন উপকরণ এবং জ্যামিতি বক্স উপহার হিসেবে বিতরণ করা হয়।