তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা

Liton mahmud ২৯ দিন আগে | ০১:১৮ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুরাতন কাচারি এলাকার মেসার্স ভাই ভাই মেডিসিন কর্ণার-এ মনিটরিংকালে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় ফার্মেসির মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন না করার জন্য মালিককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ