১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃ-শংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মা-দক উদ্ধার, হত-্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ-্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জনগণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল সিলেটের বিমানীবাজার থানাধীন রামদা বাজারে অবস্থানকালে গত ১৩/০৮/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২১.২০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, সিলেট জেলার বিমানীবাজার থানাধীন চারমাই বাজারস্থ একটি রেস্টুরেন্টের ভিতরে কতিপয় অনলাইন জুয়াড়ী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২১.৩৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ০৬ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৬টি স্মার্ট মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিগণ-
০১। দুলাল আহমদ (৩০), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- গোলাপাট,
০২। জামিল আহমদ (২৪), পিতা- মৃত খসরু মিয়া, সাং- পূর্বপাড়া গ্রাম,
০৩। পাভেল আহমদ (২৭), পিতা- মৃত কুতুব আলী, সাং- কচকটটা,
০৪। সাবু আহমদ (৩২), পিতা- মৃত ইলিয়াস আলী, সাং- কল্যাণ,
০৫। জাবের আহমদ (২৯), পিতা- আব্দুল কুদ্দুস, সাং- কচকটটা এবং
০৬। মোঃ জসিম আহমদ (৩১), পিতা- মৃত আব্দুর সালাম, সাং- প্যারাকোনা, সর্ব থানা- বিমানীবাজার, জেলা- সিলেট।
গ্রেফতারকৃত ব্যক্তিগণ জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা www.cv666.net�, www.111bet.tv�, www.fb77.bet� সহ অন্যান্য আরো অনেক অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সিলেটের বিমানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।