তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মা-দকসহ আটক

Desk Editor ২৭ দিন আগে | ১২:৩০ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মা-দকসহ আটক

 

মিনার আলম আকাশ, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

 

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার মিজানের মোড়ের একটি চায়ের দোকান থেকে তাঁকে আটক করা হয়েছে।

 

মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

 

এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী জানান, ‘ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। দ্রুত বিষয়টি জানার চেষ্টা করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

বিজ্ঞাপন

এর আগে ২০২৫ সালে ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের বিরুদ্ধে চাঁদাবাজি ও শিক্ষার্থীকে মা-রধরের অভিযোগ উঠেছিল। এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ২০২৪ সালে তাঁকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ