তাজা খবর
বিজ্ঞাপন

নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখাকে সন্মাননা প্রদান

Liton mahmud ২৫ দিন আগে | ১১:১০ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের উদ্দ্যোগে আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখাকে সন্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখাকে গত ৭ আগষ্ট নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ১১তম মহা সন্মেলনে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

 ১৭ আগষ্ট সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, সহ সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুব আলম লিটন, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট এপেক্সিয়ান মোঃ সাইফুর রহমান।

জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী, মোঃ লিটন শেখ, সহ দপ্তর সম্পাদক মোঃ জাহান শরীফ, সহ ক্রিড়া সম্পাদক মোঃ নাদিম মাহমুদ, সহ প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিলন প্রমূখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ