মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়-াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীবাড়ী থানাধীন সেরাজাবাদ এলাকার সনিবাড়ি মোড়ে জনৈক নয়নের স্বর্ণের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান চালান।
গ্রেপ্তাররা হলেন—মো. জসিম শেখ (৪৩), চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে এবং নাজিম (২৭), দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তাদের উভয়ের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. জসিম শেখের বিরুদ্ধে এর আগেও মা-দকসংক্রান্ত আটটি মামলা রয়েছে।
- এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।