তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত-্যু

Md. Mohashin Hossain Chandpur 1 hour আগে | ০৯:২২ PM

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম শোকদী এলাকায় ডাকাতিয়া নদীতে পড়ে আয়েশা জাহান (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত-্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে পশ্চিম শোকদী এলাকায় আফজাল খানের ব্রিক ফিল্ড সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নি-হত আয়েশা জাহান পশ্চিম শোকদী গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে পশ্চিম শোকদী মেধা বিকাশ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যরা জানান, সকালে আয়েশা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে কীভাবে সে ডাকাতিয়া নদীতে পড়ে যায়, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে মর-দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ