তাজা খবর
বিজ্ঞাপন

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা

Liton mahmud ২৩ দিন আগে | ০৪:৩১ PM

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর উদ্যোগে বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। জিসপের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি আইনুল হক, হুম্মাম কাদের চৌধুরী, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ও ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ