জেলা প্রতিনিধি, পঞ্চগড় :
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন বলেছেন, সরকার সারে যে পরিমান ভুর্তুকি দেয় সেই পরিমান টাকা দিয়ে এই দেশে বছরে দুইটা পদ্দা সেতু নির্মাণ করা যায়। তিনি আরও বলেন, ধান রোপনে সার ও কীটনাশক সঠিক নিয়মে সঠিক সময় ব্যবহার করতে হবে। নইলে কাঙ্ক্ষিত ফসল আমরা ঘরে তুলতে পারবো না বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদরে ব্রি স্যাটেলাইট স্টেশন অফিসের সামনে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহায়তায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন এর আয়োজনে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এলএসটিডি প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে কৃষি বিভাগের কর্মকর্তা,কৃষক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রায় শতাধিক কৃষককে হাতে কলমে ধানের চাড়া রোপন, সার ও কীটনাশক বিষয়ে ব্যবহার বিধির প্রশিক্ষন দেয়া হয়।